বুধবার, ২৫শে ভাদ্র ১৪৩৩, ৯ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শিবগঞ্জে দোয়া মাহফিল


আব্দুল কাদির

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আজীবন লড়াই করেছেন। আজ তিনি গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এ অবস্থা দেশের গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা তার দীর্ঘ রাজনৈতিক ত্যাগ ও অবদান স্মরণ করছি এবং আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করছি। সেই সঙ্গে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি দ্রুত ফিরে আসবেন এই প্রত্যাশাও ব্যক্ত করছি।

দোয়া মোনাজাত পরিচালনা করেন শিবগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা নবীবুর রহমান। দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আশরাফুল হক, সদস্যসচিব তোসিকুল আলম, শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম ও সদস্যসচিব আলমগীর কবির জুয়েলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী ও মাদ্রাসার শিক্ষার্থীরা।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন

১লা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর ফ্রি রক্তের…

১লা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

নিরাপদ অভিবাসনে সচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা