শনিবার, ৯ই ফাল্গুন ১৪৩২, ২১শে ফেব্রুয়ারি ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সোনামসজিদ আমদানি-রপ্তানীকারকের ভারপ্রাপ্ত সভাপতি হলেন বাবুল


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানীকারক গ্রুপের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক একরামুল হকের মৃত্যুতে সভাপতির পদ শুন্য হওয়ায় মঙ্গলবার কার্যনির্বাহী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি বাবুল হাসনাত দুরুলকে ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত করা হয়েছে।

এ সময় নবনির্বাচিত ভারপ্রাপ্ত সভাপতিকে সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজ ও বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এক বার্তায় বলা হয়, দীর্ঘদিন ধরে বাণিজ্য উন্নয়ন, স্বচ্ছতা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বাবুল হাসনাত দুরুলের অবদান প্রশংসনীয়। তাঁর দক্ষতা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্ব সোনামসজিদ স্থলবন্দরকে আরও গতিশীল ও বাণিজ্যবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়তা করবে বলে আশা ব্যবসায়ীদের।

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাবার পর এক প্রতিক্রিয়ায় বাবুল হাসনাত দুরুল বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আমি সম্মানিত ও অনুপ্রাণিত। ব্যবসায়ীদের সমস্যা সমাধান, আমদানি-রপ্তানি কার্যক্রমের গতি বৃদ্ধি এবং বন্দরসংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করাই হবে আমার প্রধান লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোস্তাকুল হক, সাধারণ সম্পাদক আরিফ উদ্দীন ইতি, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক সাব্বির হক, কোষাধ্যক্ষ নাজিমুল হক, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ, কার্যনির্বাহী সদস্য মতিউর রহমান জামাল উদ্দিন, সেরাজুল ইসলাম, জাকির হোসেন, মামুনুর রশিদ, আব্দুল আওয়াল ও আসাদুল হক বিয়েল প্রমূখ।

প্রসঙ্গত, বাবুল হাসনাত দুরুল দীর্ঘদিন ধরে বাণিজ্য অঙ্গনে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। সোনামসজিদ স্থলবন্দরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / ধর্মীয় সংবাদ

বছর ঘুরে আবার এলো পবিত্র মাহে রমজান: আজ…

৩ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

ভোলাহাটে ভস্মিভূত ৬ পরিবারের পাশে উপজেলা বিএনপি

৬ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

৬ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

১৩ই ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৭ / রাজনীতি

যেসব আসনে জয় পেল বিএনপি

১৩ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১৪ / রাজনীতি

কোন বিজয় মিছিল নয়, বিশেষ দোয়া-মোনাজাতের নির্দেশ বিএনপির

১২ই ফেব্রুয়ারি ২০২৬ রাত ১০:৪৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনেও জয়ী জামায়াতের প্রার্থী