মঙ্গলবার, ২৪শে চৈত্র ১৪৩২, ৭ই এপ্রিল ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের প্রার্থী ড. কেরামত আলীর নির্বাচনী ইশতেহার ঘোষণা

ইশতিহার ঘোষণা করছেন এমপি প্রার্থী কেরামত আলী

আব্দুল কাদির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ড. কেরামত আলী শুক্রবার শাহবাজপুর ইউনিয়নের দারসবাড়ী মসজিদ প্রাঙ্গণে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

তিনি বলেন, নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় উন্নয়নের মাধ্যমে নিরাপদ ও উন্নত বাসস্থান নিশ্চিত করা হবে। শিবগঞ্জ উপজেলার বর্তমান অবকাঠামো ও সামাজিক ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়নের অভাব তুলে ধরে ড. কেরামত আলী প্রতিটি ওয়ার্ডে পানি ব্যবস্থাপনা, সড়ক ও যোগাযোগ, শিক্ষা ও স্বাস্থ্য খাতের আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়েছেন।

ইশতেহারে সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক ও চোরাকারবারী প্রতিরোধ, নগরায়ন ও শিল্পায়ন, কৃষি উন্নয়ন ও আম কেন্দ্রিক অর্থনীতি, বেকারত্ব নিরসন, স্থলবন্দর আধুনিকায়ন ও বাণিজ্যিক সম্প্রসারণসহ ২০ দফা কর্মসূচি উল্লেখ করা হয়েছে।

ড. কেরামত আলী সকলকে ১২ ফেব্রুয়ারি দিনব্যাপী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দেয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা সহকারী সেক্রেটারী সেফাউল মুলক, জুলাই যোদ্ধা আল বাশরি সোহান, আইনজীবী নাহিদ ইবনে মিজান, শিবগঞ্জ উপজেলা কর্ম পরিষদ সদস্য আশিয়া বেগম, শাহবাজপুর মহিলা জামায়াত সেক্রেটারি তৌহিদা বেগমসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩ ঘন্টা ২৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে উদ্ধারকৃত ১৪টি মোবাইল ফোন মালিকদের নিকট হস্তান্তর

২৩ ঘন্টা ৩৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ১০০ টাকা ফিতে রোগী দেখছেন ডা. জহির…

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

নানার সাথে মাহফিলে গিয়ে নি'খোঁজ ৬ বছরের শিশুর…

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গাড়িতে অবৈধ তেল মজুদ ধরলো রহনপুর মেসার্স লতিফুর…