রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও বাগান মেলা

ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও বাগান মেলা

আব্দুল কাদের

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব ও বাগান মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার সাংবাদিক আহসান হাবিবের তত্ত্বাবধানে উপজেলা পরিষদ সংলগ্ন আমবাগানে ফিতা কেটে এ উৎসবের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুনাইন বিন জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুরশিদুল আলম, ভেটেরিনারী সার্জন আবু ফেরদৌসসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

নতুন প্রজন্মের কাছে বাংলার ঐতিহ্যবাহী পিঠাপুলিকে পরিচয় করিয়ে দিতে দিনভর এ উৎসবে যোগ দেয় নানা শ্রেনী পেশার মানুষ। শীতকালে পিঠার আয়োজন গ্রাম-বাংলার অন্যতম একটি অনুষজ্ঞ।

এ সময় প্রায় সব বাড়িতেই কমবেশী নতুন ধানের পিঠা-পুলি বানানো হলেও, এ উৎসব একটু ব্যতিক্রম। আম, পিঠা ও নিজ জেলাকে ব্র্যান্ডিং করা, উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করা, ভিন্ন আঙ্গিকে কিভাবে বাগান তৈরি ও কৃষি পর্যটনকে গড়ে তোলা ও উৎসাহিত করা যায় তা উপস্থাপন করার জন্য এ বাগান মেলা ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আম উদ্যোক্তা ও সাংবাদিক আহসান হাবিব।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…