বুধবার, ২৫শে ভাদ্র ১৪৩৩, ৯ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ক্যান্সার, কিডনি-লিভার সিরোসিস রোগীদের মাঝে চেক বিতরণ

ছবি: রোগীর মাঝে ৩০ লাখ টাকার চেক বিতরণ

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২৩-২৪ অর্থবছরে ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস রোগে আক্রান্ত ৬০ জন রোগীর মাঝে ৩০ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রোগীদের মাঝে এসব চেক তুলে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুনাইন বিন জামান প্রমূখ। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৫৪ জন ক্যান্সার রোগীকে ২৭ লাখ টাকা, তিনজন কিডনি রোগীকে দেড় লাখ টাকা ও তিনজন লিভার সিরোসিস রোগীকে দেড় লাখ টাকার চেক দেয়া হয়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন

১লা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর ফ্রি রক্তের…

১লা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

নিরাপদ অভিবাসনে সচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা