বুধবার, ২৫শে ভাদ্র ১৪৩৩, ৯ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ছবি: ঈদ সামগ্রী বিতরণ

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটির উদ্যোগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শতাধিক অসহায় ও স্বল্পআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ।

সহযোগিতায় এগিয়ে এসেছে সংগঠনের উপদেষ্টা ও জেলার অন্যতম শিশু রোগ বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান সহ সমাজের বিত্তবানরা। মঙ্গলবার (২ এপ্রিল) বিকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে সংগঠনের প্রতিষ্ঠাতা আলমগীর জয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ আরিফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র ফারুক ইসলাম টুটুল, বিশিষ্ট সমাজসেবক রবিউল ইসলাম নয়ন খান, ৭১টিভির জেলা প্রতিনিধি একেএস রোকন, দশভাইয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, রানা ফামের্সীর প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম রানা সহ আরও প্রমুখ। সংগঠনের পরিচালক আলমগীর জয় বলেন, আমাদের সংগঠনের উপদেষ্টা ডা. মাহফুজ রায়হান সহ বিভিন্ন দাতাগোষ্ঠীর কাছে সাহায্য নিয়ে আমরা যতটুকু সম্ভব অসহায়দের পাশে থাকার চেষ্টা করছি। সামনে আমাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।< উপজেলার একঝাঁক তরুণ মিলে স্বেচ্ছাসেবী এই সংগঠনটি পরিচালনা করছেন। তারা হলেন পরিচালক আলমগীর জয়, সিনিয়ার এডমিন মোস্তফা আলী প্রমুখ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন

১লা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর ফ্রি রক্তের…

১লা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

নিরাপদ অভিবাসনে সচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা