রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১৫

ছবি: সংগৃহীত

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুবাহী ট্রাক্টর যাতায়াতে বাধা দেয়াকে কেন্দ্র করে সমির মেম্বার গ্রুপ ও আলাউদ্দিনের গ্রুপের মধ্যে কয়েক দফা সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় গ্রুপের ১২-১৫ জন আহত হয়েছে। তবে পুলিশ বলছে- পরিস্থিতি শান্ত আছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মনাকষা ইউনিয়ন পরিষদের সদস্য সমির উদ্দিনের সমর্থকেরা পদ্মা নদী থেকে বালু উত্তোলন করে ট্রাক্টরযোগে বিভিন্ন স্থানে বিক্রি করে।

ট্রাক্টর চলাচলের কারণে সড়কের ক্ষতি হচ্ছে বলে গত বুধবার বিকেলে একই গ্রামের আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের লোকজন ট্রাক্টর যাতায়াতে বাধা দেয়।

এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করলে রাতে সমির মেম্বার ঠুঠাপাড়া দক্ষিণপাড়া গিয়ে আলাউদ্দিন ও তার লোকজনের সাথে দেখা করে সমাধানের কথা বললে তাকে তারা দুই ঘণ্টা আটকে রাখে। পরে মেম্বারের সমর্থকরা এসে তাকে উদ্ধার করে।

পরদিন বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আবারো দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে উভয় পক্ষের ১২-১৫ জন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে ভুল বুঝাবুঝি হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। হতাহতের কোন ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…