রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষে আহত নুহুর হাসপাতালে মৃত্যু

ছবি: সংগৃহীত

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বালুবাহী ট্রাক্টর যাতায়াতে বাধা দেয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার দু’গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত নুহু আলী (৪২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপতালে মারা গেছেন।

নিহত ব্যক্তি উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামের মৃত আফান উদ্দিনের ছেলে। হাসপাতালে নুহুর সাথে থাকা তার ছেলে অসিম উদ্দিন জানান, শনিবার দুপুর ২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে থাকা অবস্থায় মারা যান।

বর্তমানে তার পিতার মরদেহ মর্গে রয়েছে। তিনি আরো জানান, গত বৃহস্পতিবার ঠুঠাপাড়া দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় সমির মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র দিয়ে পিতাকে কুপিয়ে গুরুতর জখম করে।

ওইদিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আট নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আগেই মামলা হয়েছে। ওই মামলার সাথে একটি হত্যা মামলা যুক্ত হবে।

উল্লেখ্য, গত বুধবার দুপুরে ঠুঠাপাড়ায় তারাপুর পোড়া গ্রামের বালুবাহী ট্রাক্টর যাতায়াতে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র গত বৃস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়ায় নুহুসহ প্রায় উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। আহতরা হলেন- মাহিদুর রহমান (২৫), গোলাম আলি (৫০), মিঠন আলি (২০), কালু (১২), অসিম (২৬), তাবজুল হোসেন (৬০), এনামুল হক (৫৫), কামাল (৩২), খাইরুল ইসলাম (৩০), জসিম উদ্দিন, রাজ্জাক উদ্দিন ও তারেক মনোয়ার।

এছাড়া উভয় পক্ষের প্রায় সাতটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট হয়েছে। যাদের বাড়ি ঘর ভাঙচুর হয়েছে তারা হলেন- জেমসেদ আলি, কালাম, মোহফুল, মজিবুর ও মিজানুর। তার মধ্যে সবচেয়ে চেয়ে বেশী ক্ষতি হয়েছে জেমসেদ আলির। তার বাড়ির একটি ঘর, একটি টিভি ও একটি গরুসহ নগদ টাকা লুট করে নিয়ে গেছে। একই সঙ্গে একটি বাড়িতে আগুন দেয়া হয়েছে। পাশপাশি একটি সড়কের বাঁশের সাঁকো পুড়িয়ে দেয়া হয়েছে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…