বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে নগদ টাকা কেড়ে কুপিয়ে জখম

ফাইল ছবি

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে দুর্ধর্ষ ডাকাতির শিকার হয়েছেন দাইপুখুরিয়া ইউপি সদস্যসহ ৩ জন মোটরসাইকেল আরোহী।

শনিবার (২৮ এপ্রিল) শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের গাইডহরা রাস্তায় রাত ১০টার সময় এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত দলের সদস্যরা মোটরসাইকেল আরোহীর মোবাইল ফোন এবং নগদ টাকা কেড়ে নেয়।

আহত ব্যক্তিরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য বিনাদনগড় গ্রামের নূরনবী বিশ্বাসের ছেলে সাদ্দাম হোসেন (৩২),মফিজুল ইসলামের ছেলে দোয়েল (২৮) ও তোফিকুল ইসলামের ছেলে টমাস (২৭)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন- তিনজন মোটরসাইকেল যাওয়ার পথে ডাকাত দলের সদস্যরা পথরোধ করে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। একই স্থানে আরও চার জন ডাকাতের কবলে পরে মারধরের শিকার হয়েছে।

 শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক জানান, তিনজনকে আহত অবস্থায় চিকিৎসা দেওয়া হয়েছে। তার মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে(রামেকে) রেফার্ড করা হয়েছে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান মোবারকপুরের রাস্তায় তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে তবে আসল ঘটনা কি পূর্বশত্রুতা নাকি ডাকাতি তদন্ত করে জানা যাবে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…