রবিবার, ৮ই চৈত্র ১৪৩২, ২২শে মার্চ ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: সংগৃহীত

শিবগঞ্জ প্রতিনিধি

ভারতের মালদা জেলায় লোকসভা নির্বাচনের কারণে মঙ্গলবার (৭ মে) আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে সোনামসজিদ স্থলবন্দরে। একই সঙ্গে চিকিৎসা ভিসা ছাড়া অন্য ভিসাধারীদের যাতায়াতও বন্ধ।

স্থলবন্দর পরিচালনার দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম ও ইমিগ্রেশনের ইনচার্জ জাফর ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানায়, দুটি ভিন্ন ভিন্ন চিঠিতে মালদা জেলা প্রশাসন ও মহদিপুর স্থলবন্দরের ব্যবসায়িক সংগঠন এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। মালদা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নিতিন সিংহানিয়া স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ৭ মে ভারতের মালদা জেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত কারণে ৪ মে সন্ধ্যা ৬টা থেকে নির্বাচনের দিন (৭ মে) সন্ধ্যা পর্যন্ত ইমিগ্রেশনের সব কার্যক্রম বন্ধ থাকবে।

তবে বিশেষ ব্যবস্থায় মেডিকেল ভিসাধারীরা ও ভারতীয় নাগরিকরা ভারতে যেতে পারবেন বাংলাদেশ থেকে। অন্যদিকে ভারতের মহদিপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসেনজিত ঘোষের পাঠানো চিঠিতে বলা হয়েছে নির্বাচনের কারণে ৭ মে সোনামসজিদ বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৪ই মার্চ ২০২৬ রাত ১২:১৭ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

রমজানের মানবিক বার্তা ছড়িয়ে দিতে স্পর্শ ফাউন্ডেশনের ইফতার…

১১ই মার্চ ২০২৬ বিকাল ০৫:৫৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জে বিজিবি’র পৃথক দুই অভিযানে ভারতীয় মাদকসহ আটক…

১০ই মার্চ ২০২৬ দুপুর ০১:০২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

৮ই মার্চ ২০২৬ বিকাল ০৩:০১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

৮ই মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

সরকারি কর্মকর্তাদের সাথে যুব ও নাগরিক প্লাটফর্মের মতবিনিময়…