রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিদেশী পিস্তল উদ্ধার

ছবি: সোনামসজিদ সীমান্তে বিদেশী পিস্তল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সোনামসজিদ সীমান্তে বিদেশী পিস্তল গুলি ম্যাগাজিন এবং ভারতীয় মদ উদ্ধার, শ্রী প্রসেনজিৎ কর্মকার (৩০) কে আটক করেছে ৫৯ বিজিবি।

শুক্রবার (১০ মে) রাতে চাঁপাইনবাবগঞ্জ রহনপুর ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ন কয়লাবাড়ী এলাকায় তল্লাশী চালিয়ে কার্টুনের ভিতরে অবৈধ অস্ত্র মাদকদ্রব্য সহ আটক করা হয়।

রহনপুর ৫৯ বিজিবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় বিজিবি মহাপরিচালকের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে গত ১০ মে রাতে ৫৯ বিজিবি’র অধীনস্থ সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ন এলাকার কয়লাবাড়ী এলাকা দিয়ে অবৈধ অস্ত্র এবং গুলি চোরাচালান হওয়ার সম্ভাবনা রয়েছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যায়।

রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)'র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া (বিজিবিএম)'র দিকনির্দেশনায় সোনামসজিদ বিওপির হাবিলদার শাহিনুর রহমানের নেতৃত্বে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী এলাকার রাস্তার যানবাহন তল্লাশী অভিযান পরিচালনা করে।

পরবর্তীতে তল্লাশি অভিযান চলাকালে ১ জন ব্যক্তি কয়লাবাড়ী মোড় হতে পায়ে হেটে মাথায় করে একটি কার্টুন নিয়ে কানসার্টের দিকে যাচ্ছিল।

উক্ত ব্যক্তির গতিবিধি বিজিবি টহল দলের নিকট সন্ধেহজনক হওয়ায় তার কার্টুনটি তল্লাশী করে কার্টুনের ভিতর অভিনব কায়দায় বহনকৃত ১টি বিদেশী পিস্তল, ৬ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন এবং ৩৭ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় আটককৃত বিরুদ্ধে মামলা ও হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিজিবি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…