রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে চার্জার ভ্যানে সেটিং অবস্থায় ফেন্সিডিল উদ্ধার আটক-৩

ছবি: মাদক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে ১৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার। মটরসাইকেল ও চার্জার ভ্যান সহ আটক-৩।

গত ২৪ ঘন্টায় পৃথক স্থান থেকে তাদের আটক করা হয়েছে বলে জানান ডিবি পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ জানায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (বিপিএম, পিপিএম) সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি'র অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে এবং এসআই আসগর আলী পিপিএম ও এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রথম অভিযান

গত বুধবার (২২ মে) রাতে শিবগঞ্জ উপজেলার নামো টিকরি গ্রামের আশরাফুল ইসলাম (৩১) কে ছত্রাজিতপুর কাঠালিয়াপাড়া এলাকায় একটি চার্জার ভ্যানে সেটিং অবস্থায় ১৩০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়।

দ্বিতীয় অভিযান

বৃহস্পতিবার ভোর রাতে শিবগঞ্জ উপজেলার তেলকুপি খাবারটোলা মিনাজুল ইসলাম (৩০) কে কয়লা দিয়াড় গ্রাম থেকে ৬৫ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ আটক করা হয়।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান ডিবি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন