বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাসভবন থেকে ৩৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি

ছবি: ৩৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি বাসভবন থেকে ৩৬ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নার্সেস কোয়ার্টারের সিনিয়র স্টাফ নার্স সাকেরা বেগমের বাসায় এই চুরি সংঘটিত হয়।

বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন। সিনিয়র স্টাফ নার্স সাকেরার স্বামী মনিরুল ইসলামও একই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত রয়েছেন।

কেরা বেগম জানান, সকাল সাড়ে ৮টার দিকে তিনি ও তার স্বামী হাসপাতালে ডিউটিতে চলে যান। পরে পৌণে ১২টার দিকে তার স্বামী বাসায় এসে দেখেন দরজা ও আলমারির তালা ভেঙ্গে সব স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা। তিনি দাবি করেন চোরেরা তার বাসা থেকে মোট ৩৬ ভরি স্বর্ণলঙ্কার নিয়ে গেছে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, চুরির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। সেখান থেকে একটি সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।

ফুটেজে দেখা গেছে সাড়ে ৯টার দিকে চোরেরা ওই বাসায় প্রবেশ করে ও সাড়ে ১০টার কিছু আগে বের হয়ে যায়। সেখানে অন্তত ৪-৫ জনের উপস্থিতি দেখা গেছে। চোরদের ধরতে অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…