রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৬ মাসের শিশু নিহত, আহত মা

ফাইল ছবি

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটিবাহী ট্রলিকে ওভারটেক করার সময় ট্রলির বডির ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে আবদুর রহমান (৬ মাসের) এক শিশু নিহত হয়েছে। আহত শিশুটির মা”কে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ জুন) সকাল শিবগঞ্জ উপজেলার মনাকষা পারচৌকা এলাকায় সড়কে এ ঘটনা ঘটে। নিহত শিশু শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের সফিকুল ইসলামে ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত আবদুর রহমান ও তার মা-বাবাসহ একটি মোটরসাইকেল যোগে সাহাপাড়া নানীর বাড়ি যাচ্ছিলেন। এসময় পারচৌকা এলাকায় তাদের মোটরসাইকেল টি পল্লী বিদ্যুতের খুঁটিবাহী ট্রলিকে ওভারটেক করার সময় ট্রলির বডির ধাক্কায় ছিটকে গিয়ে শিশুটি ঘটনাস্থলে পিষ্ট হয়ে ‍মারা যায়।

শিবগঞ্জ থানার (ওসি) সাজ্জাদ হোসেন জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ‍শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ঘাতক ট্রলিটি কে আটক করা হয়েছে। ঘটনার পর ট্রলির ড্রাইভার পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন