রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

আমের ক্যারেটে ৪শ বোতল ফেন্সিডিল উদ্ধার আটক-১

ছবি: আটক মাদক কারবারি

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের কানসাট আমের ক্যারেটে ৪শ বোতল ফেন্সিডিল সহ জসিম (২৪) নামের এক মাদক কারবারি কে আটক করেছে র‌্যাব-৫।

গতকাল বৃহস্পতিবার (১৩ জুন) রাতে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পল্লীবিদ্যুৎ কাজীপাড়া এলাকায় থেকে আটক করা হয়। 

গ্রেফতারকৃত আসামি হচ্ছে, জেলার গোমস্তাপুর উপজেলার আড্ডা বাগোনগাঁ গ্রামের মৃত জহুর আলী'র ছেলে জসিম।

র‌্যাব সামজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। র‌্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পরে উক্ত ব্যক্তি মাদকের একটি বড় চালান নিয়ে কানসাট অতিক্রম করবে। উক্ত স্থানে র‌্যাব গোপনে অবস্থান নিলে একটি অটোরিক্সার গতিবিধি সন্দেহজনক হওয়ায় অটোরিক্সার তল্লাশি চালিয়ে আমের ক্যারেটের ভিতরে রাখা অবস্থায় ৪০৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে বলে জানান র‌্যাব।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন