বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে ৭টি স্বর্ণের বার উদ্ধার আটক-১

ছবি: ৭টি স্বর্ণের বার উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ সিমান্ত দিয়ে ভারতগামী যাত্রীর কোমরে আন্ডারওয়্যারের বেল্টের ভিতরে ৭টি স্বর্ণের বারসহ হামিদুল হক নামের এক বাংলাদেশী পাসপোর্টধারী ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ জুন) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ আইসিপিতে কর্তব্যরত (৫৯ বিজিবি) সদস্যরা চেকপোষ্টে তল্লাশী করে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামি হচ্ছেন রাজশাহী জেলার বোয়ালিয়া উপজেলার রাণীনগর গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে হামিদুল হক (৬১)।

(৫৯ বিজিবি) সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, সোনামসজিদ আইসিপি দিয়ে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে। ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া (বিজিবিএম)'র নির্দেশনায় সোনামসজিদ আইসিপিতে কর্মরত সদস্যগণের অধিক সতকর্তার সাথে বাংলাদেশ হতে ভারত গামী একজন পাসপোর্টধারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক হওয়ায় আইসিপিতে কর্তব্যরত বিজিবি সদস্যগণ চেকপোষ্টে তল্লাশী করে তার কোমরে আন্ডারওয়্যারের বেল্টের ভিতরে অভিনব কায়দায় ৭টি স্বর্ণের বার (২৪ ক্যারেট) পাওয়া যায়। যার ওজন ৭১০.৬৭ গ্রাম যার বাজার মূল্য ৭৪ লক্ষ ১০ হাজার ১৫৬ টাকা। ঐ ব্যক্তির কাছে ভারতীয় ৫ হাজার ৮শ রুপি ও বাংলাদেশী ১৮ হাজার ৪শ টাকা পাওয়া যায়। স্বর্ণের বার চাঁপাইনবাবগঞ্জ জুয়েলারী সমিতি পরীক্ষা করে স্বর্ণের গ্রেড এবং ওজনের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

উক্ত আসামীসহ স্বর্ণের বার এবং নগদ রুপি ও টাকাসহ মামলা করে শিবগঞ্জ থানার পুলিশের মাধ্যমে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।  

প্রসঙ্গগত উল্লেখ্য রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ১০ জুন ১ জন আসামীসহ ৪টি স্বর্ণের বার আটক করতে সক্ষম হয়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…