বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিরিন বেগম (৩৫) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মাইনুলের বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ জুন) রাত উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ডাকনি গ্রামের নিজ বাড়িতে ঘটনাটি ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন।

নিহত শিরিন শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চরতারাপুরের ডাকানিপাড়া মহল্লার মাইনুল ইসলামের স্ত্রী।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, শনিবার দিবাগত রাত দু’টার দিকে শিরিন বেগম ৯৯৯ এ কল দিয়ে পুলিশে অবহিত করে যে, তার স্বামী তাকে মারধর করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাত্ব শিরিনকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতেই শিরিনের অবস্থা আশংকাজন থাকায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে সে মারা যায়।

উক্ত ঘটনায় শিরিনের স্বামী মইনুলকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…