রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

৪দিন পর আব্দুল্লাহর মরদেহ ফেরত দিল বিএসএফ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ওয়াহেদপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক আবদুল্লাহর মামের মরদেহ ২দিন পর ফেরত দিয়েছে ভারতের সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ।

গতকাল বুধবার উপজেলার জোহরপুর ট্যাক সীমান্ত দিয়ে মরদেহ ফেরত দেওয়া হয়। বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সীমান্তের ২৩ নম্বর মেইন পিলারের ৭ নম্বর সাব পিলার এলাকা দিয়ে আব্দুল্লাহর মরদেহ ফেরত দেওয়া হয়। এ সময় বিজিবি ও বিএসএফ কর্মকর্তাদের পাশাপাশি, ২ দেশের পুলিশ উপস্থিত ছিলেন। এর আগে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

গত রোববার (১১ আগষ্ট) রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে মারা যান আব্দুল্লাহ। তিনি সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ নিশিপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীরা জানিয়েছেন, গত রোববার রাতে আব্দুল্লাহসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এসময় বিএসএফ গুলি করলে ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ।

পরে বিএসএফ সদস্যরা আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে নিয়ে যায় বিএসএফ।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন