রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে জামায়াতের সঙ্গে সাংবাদিদের মতবিনিময়

ছবি: জামায়াতের সঙ্গে সাংবাদিদের মতবিনিময়

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতের নেতৃবৃন্দের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে সংগঠনটির উপজেলা কার্যালয়ে শিবগঞ্জ পৌর জামায়াতে ইসলামীর আমির আবদুল আযিয মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ড. মাওলানা কেরামত আলী।

এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদ সরকার মুক্ত গণমাধ্যমকে মত প্রকাশে বাধা দেওয়া হয়েছিল। অনেক সাংবাদিকের হত্যার বিচার হয়নি। আজ সাংবাদিকরা স্বাধীন। ছাত্র-জনতার গণঅভ্যর্থনার মাধ্যমে জালেম সরকার দেশ ছেড়ে পালিয়েছে। তিনি দলমত নির্বিশেষে সঠিক তথ্য প্রচারের জন্য সকল সাংবাদিকদের আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির জাফর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবদুল মান্নান, শিবগঞ্জ পৌর সেক্রেটারি আবদুর রউফ, শিবগঞ্জ পৌর প্রচার ও মিডিয়া সেক্রেটারি হাফেজ শামীম রেজা, শিবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন