বুধবার, ১৪ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে সিমেন্টভর্তি ট্রাক খাদে, নিহত ২

ছবি: সিমেন্টভর্তি ট্রাক খাদে, নিহত ২

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সিমেন্টভর্তি ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের সোনাপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে ফানু (৫০) ও একই গ্রামের হেরাস আলীর ছেলে আবদুর রাজ্জাক খুদু (৪৫)।

স্থানীয়রা জানান, শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার থেকে সিমেন্টভর্তি ট্রাক নিয়ে দাইপুখুরিয়া ইউনিয়নের মফিজ মোড়ে যাচ্ছিল শ্রমিক ফানু ও আবদুর রাজ্জাক। এ সময় সোনাপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ঘটনাস্থলেই মারা যান তারা।

এ বিষয়ে শিবগঞ্জ থানার (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক চালক ও সহকারী পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…