বৃহঃস্পতিবার, ১লা আশ্বিন ১৪৩৩, ১৭ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ছবি: সংগৃহীত

শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আব্দুল করিম (১৬) নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (২৭ আগষ্ট) সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের দাদনচক এলাকার আদিনা ফজলুল হক কলেজের পাশে একটি আম বাগানে থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আব্দুল করিম শিবগঞ্জ উপজেলার হাউসনগর এলাকার আব্দুস সাত্তারে ছেলে। সে হুমায়ুন রেজা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের পারিবার ও স্থানীয়রা জানায়, গতকাল সন্ধ্যার দিকে করিম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। রাতে কে বা কারা করিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর আম বাগানে মরদেহ ফেলে পালিয়ে যায়। সকালে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বলেন, ধারনা করা হচ্ছে কুপিয়ে হত্যার পর আম বাগানে মরদেহ ফেলে পালিয়ে যায়। নিহতের শরীরের একাধিক জখমের চিহ্ন রয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে বিদেশি মদ ও…