রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে বাড়িঘরে হামলা-লুটপাটের অভিযোগ


আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘরে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।

এ নিয়ে গতকাল বুধবার রাতে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী খাদেমুল ইসলাম। এর আগে সন্ধ্যায় উপজেলার দাদনচক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী খাদেমুল ইসলাম দাদনচক বাজার এলাকার মৃত তোবজুল হকের ছেলে। অভিযোগে জানা গেছেÑ উপজেলার দাদনচক বাজার এলাকায় খাদেমুল ইসলামের বাড়িতে কেউ না থাকার সুযোগে সন্ধ্যায় পূর্ব শত্রুতার জেরে ৮-১০ জনের একটি দল বাড়িঘরে হামলা চালিয়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তিনটি ঘরের মালামাল তছনছ করে শোকেসে রাখা আমবাগান ব্যবসার নগদ পাঁচ লাখ টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা। পরে স্থানীয় লোকজন ঘটনা দেখে খাদেমুল ইসলামকে অবহিত করেন। ঘটনার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাসান আলী জানান, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন