রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মহাসড়ক অবরোধ

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

কানসাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলীর পদত্যাগের এক দফা দাবিতে চাঁপাই নবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

আজ রোববার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কানসাট উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আশ্বাস দিলে দুপুর ১টার দিকে অবরোধ উঠিয়ে নেয়া হয়। শিক্ষার্থীরা জানায়, অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত প্রধান শিক্ষক শাজাহান আলী দুর্নীতিবাজ ও মাদকাসক্ত। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। প্রধান শিক্ষক পদত্যাগ করে স্কুল সংস্কারের দাবি জানান তারা। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে প্রাক্তন শিক্ষার্থী, এলাকাবাসী ও সহকারী শিক্ষকরা একাত্মতা প্রকাশ করে আন্দোলনে অংশ নেন।

জানা গেছে- গত কয়েকদিন থেকে কানসাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাজাহান আলীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ-মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এতেও প্রধান শিক্ষক পদত্যাগ না করায় শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে ভোগান্তিতে পড়ছেন পথচারীসহ সাধারণ মানুষ। অবরোধের ফলে সোনামসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। পরে অবরোধ উঠিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে আন্দোলন শুরুর পর থেকেই বিদ্যালয়ে অনুপস্থিত প্রধান শিক্ষক। তবে প্রধান শিক্ষকের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও তার মন্তব্য মেলেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরান বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে কথা হয়েছে। তারা অবরোধ উঠিয়ে নিয়েছেন। লিখিত অভিযোগ পেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন