বুধবার, ১৩ই শ্রাবণ ১৪৩৩, ২৯শে জুলাই ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরের অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থল বন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে বন্দরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থলবন্দরের ব্যবসায়ীরা। রবিবার সকালে সোনামসজিদ স্থল বন্দরের জিরো পয়েন্ট এলাকায় আমদানি রপ্তানিকারক গ্রুপের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে মিছিলটি সোনামসজিদ স্থল বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের সামনে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধন কর্মসূচি চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, আমদানি ও রপ্তানিকারক মাসুম বিল্লা, নূর আমিনসহ অন্যা ব্যবসায়ীরা।

মানববন্ধন কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সংপ্তি সমাবেশে বক্তারা পানামা পোর্ট লিংক লিমিটেডের নানান অনিয়ম দুর্নীতি অভিযোগ তুলে ধরেন।

এদিকে মানববন্ধন শেষ অতিরিক্ত অর্থ আদায় করা হলেও তাদের সেবা না দেয়ার অভিযোগ এনে দুপুরে সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপ মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলন করেন ব্যবসায়ীরা।

সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ অভিযোগ করেন, ২০১৯ সাল থেকে হঠাৎ ৭’শ ৮৩ টাকার পরিবর্তে ৭ থেকে ৮ হাজার টাকা মাশুল আদায় শুরু করে সোনামসজিদ পানামা পোট লিংক লিমিডেট। এছাড়া এসব অর্থ সরকারী কোষাগারে জমা হয় কি না ব্যবসায়ীদের সন্দেহ রয়েছে। তবে এই অর্থ পানামা পোর্টের ব্যক্তিগত একাউন্টে জমা করা হচ্ছে। এরমাধ্যমে কোটি কোটি লুটপাট করা হয়েছে।

আগামী ৭২ ঘন্টার মধ্যে দুর্নীতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না হলে ব্যবসায়ীক স্বার্থে আমদানি রপ্তানিকারকরা কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে জানানো হয় সাংবাদিক সম্মেলনে। এ সময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, ব্যবসায়ী জামাল উদ্দীন, পলাশ জোহা, হাসান, মামুন, দেলুয়ার হোসেন, আলমগীর জুয়েল।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…