রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদল-স্বেচ্ছাসেবক দলের ২ নেতাকে কুপিয়ে জখম


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত ৮টার দিকে শিবগঞ্জ উপজেলার কালুপুর পাগলা নদীর সেতু সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

আহতরা হচ্ছেন শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুর মহল্লার নজরুল ইসলামের ছেলে দিপু (৩৫) তিনি ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি, একই এলাকার হাউস আলীর ছেলে সুবেল (৩০) তিনিও ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি।

এ ঘটনায় স্থানীয়রা জানায়, একটি মোটরসাইকেলযোগে দুর্লভপুর বাজার থেকে শিবগঞ্জ বাজারে ফিরছিলেন দিপু ও সুবেল। এ সময় কালুপুর পাগলা সেতু এলাকায় পৌঁছালে এক দল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে তাদের মারাত্মকভাবে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।তাদের পা ও হাতে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানার পরির্দশক সুকোমল চন্দ্র দেবনাথ জানান, কালুপুর পাগলা সেতু এলাকায় দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন