রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে রানীনগর উচ্চ বিদ্যালয়ের অনিয়ম-বিশৃংখলার অভিযোগে বিক্ষোভ-মানববন্ধন

ছবি: বিক্ষোভ-মানববন্ধন

কপোত নবী

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রানীনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও বিশৃংখলার অভিযোগ এনে বিক্ষোভ মিছিল-মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। 

মঙ্গলবার দুপুরে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের ব্যানারে প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তব্য দেন, প্রতিষ্ঠানটির সহকারী প্রধান শিক্ষক আবদুল জাব্বার, সহকারী শিক্ষক কামাল উদ্দিন, ওহাব আলী, রিপনন্নাহার, বিশারত আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহানসহ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। 

বক্তারা- বিদ্যালয়ের প্রধান ফটক থেকে শিক্ষার্থীরা বের হলে ইভটিজিংয়ের শিকার হলেও ব্যবস্থা নেয়নি প্রধান শিক্ষক। এমনকি বিদ্যালয়ের বাগান, জমি, দোকানঘর, ও হাটবাজারের টেন্ডারের বিষয়ে নিয়মনীতি তোয়াক্কা করেন না। এছাড়া প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম-দুর্নীতি ও বিশৃংখলার অভিযোগ তুলে পদত্যাগের দাবি জানান। একই সঙ্গে সাবেক সভাপতি আবদুর রহিম বাবুর বিরুদ্ধে অফিস কক্ষে শিক্ষক-শিক্ষার্থী উপর হামলা ও হুমকির অভিযোগ এনে তার বিচার দাবি করেন বক্তারা। 

এ সময় কয়েক শতাধিক শিক্ষার্থী, অভিভাবক, সহকারী শিক্ষক, এলাকাবাসী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তবে প্রধান শিক্ষক ও সাবেক সভাপতি অভিযোগটি অস্বীকার করে বলেন, সেগুলো মিথ্যা ও ভিত্তিহীন। জোর করে দোষ চাপানোর চেষ্টা করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফতাবুজ্জামান আল-ইমরান জানান, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…