রবিবার, ২৩শে জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ই জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে গুম, হত্যা, চাঁদাবাজি ও মাদক প্রতিরোধে মতবিনিময় সভা

ছবি: মতবিনিময় সভা

আব্দুল কাদির

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গুম, হত্যা, চাঁদাবাজি-দখলবাজি, শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য ও মাদক প্রতিরোধে এক মতিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপি আয়োজিত লাভাঙা সুন্দরপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আশরাফুল হক। এ সময় তিনি বলেন, পুলিশের ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম ও সদর আসনের সাবেক এমপি আবদুল ওদুদ বিশ্বাসের পরিকল্পনায় এলাকার ১৭ জন মানুষ হত্যা হয়েছে। দ্রুত তাদের বিচারের মুখোমুখী করার আহবান জানান। তিনি আরো বলেন, দলমত নির্বিশেষে এলাকায় সন্ত্রাস, হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, মাদক, ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে এলাকায় কেউ যদি বিশৃংখলা ও চাঁদাবাজি করে তাদেরকে ধরিয়ে দিলে নগদ ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেন তিনি।  এ সময় ছত্রাজিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারিফুল ইসলাম তারিফ মাস্টার ও নয়ালাভাঙা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবীসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দুজন দোকানীকে রোকেয়া কল্যাণ ট্রাস্ট্রের পক্ষ থেকে ২০ হাজার টাকা নগদ অর্থ তুলে দেয়া হয়।

মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…

১লা মে ২০২৬ বিকাল ০৩:৪২ / গোমস্তাপুর উপজেলা

গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত: ইনসাব-এর…

১লা মে ২০২৬ ভোর ০৪:৪০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পিটিয়ে জখম

৩০শে এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন