শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত


শিবগঞ্জ প্রতিনিধি

"সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই প্রতিবাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠানে উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুব আরিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান-আল- ইমরান। এ সময় তিনি বলেন, সমবায় অর্থনৈতিক কর্মকান্ডে সমৃদ্ধি আনে। সকলকে একতা শেখায়। এছাড়া সকলের সমন্বয়ে ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা স্বনির্ভরতা অর্জন করা তথা আর্থ সামাজিক উন্নয়নে সমবায় পদ্ধতি একটি ফলপ্রসূ পদক্ষেপ। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব ও শিবগঞ্জ কেন্দ্রীয় সমিতির সভাপতি সাব্বির আহমেদসহ অন্যরা।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…