সোমবার, ৮ই আষাঢ় ১৪৩৩, ২২শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে কানসাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে কানসাট সোলেমান বাজারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কানসাট ইউনিয়ন বিএনপির আহবায়ক ময়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এরশাদ বিশ্বাস। এতে আরো বক্তব্য রাখেন, কানসাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোফাজ্জুল হক, কানসাট ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক রুবেল আলীসহ অন্যরা।

এছাড়া স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে কানসাট ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আব্বাস বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাসুদ রানা টমাস মাস্টার। জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য বিয়েল আলীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী। কানসাট ইউনিয়ন ছাত্রদল নেতা অসীম আহমেদের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, কানসাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজেরুল ইসলাম, উপজেলা ওলামাদলের সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ ও কানসাট ইউনিয়ন যুবদলের আহবায়ক হারুন অর রশিদ প্রমূখ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১ দিন পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…