শনিবার, ২৮শে ভাদ্র ১৪৩৩, ১২ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রিমন আলী (২৮) নামে এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।

সোমবার দিনগত গভীর রাতে উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামাভান্ডার গ্রামে এ ঘটনা ঘটে। রিমন আলী উপজেলার শ্যামপুর ইউনিয়নের চামা-ভান্ডার গ্রামের জামরুল ইসলামের ছেলে।

রিমনের চাচাতো ভাই মিস্টার আলী বলেন, একমাস আগে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গ্রামে বিয়ে করেন আমার চাচাতো ভাই। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বাগবিতণ্ডা গেলেই আছে। রাতেও তারা বাগবিতণ্ডা করছিলেন। পরে আমি তাদের দুজনকে অনেক বুঝিয়ে একসঙ্গে রেখেছিলাম। সকালে হঠাৎ জানতে পারে রিমনের স্ত্রী তার গোপনাঙ্গ কেটে দিয়েছেন। তবে কী দিয়ে কেটেছে বোঝা যাচ্ছে না। প্রায় ৭০ শতাংশ কেটে গেছে।

স্থানীয় ইউপি মেম্বার আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, কিছুদিন আগেই বিয়ে হয়েছে রিমনের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বনিবনা হয় না, ঝগড়া গেলেই থাকে। সেটি এখন রূপ নিল ভয়াবহতায়। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন রিমন আলী। এখন বাসায় আছেন বলেও জানান ইউপি মেম্বার।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন