রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও'র মতবিনিময় সভা


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরানের মতবিনিময় সভা অনু্ষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে শিবগঞ্জ প্রেসক্লাব আয়োজিত প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনু্ষ্ঠিত হয়।

শিবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরান, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, সিনিয়র সাংবাদিক আহসান হাবিব, সাংবাদিক আমিনুল হক সোনা ও সাংবাদিক ফারুক আহমেদ চৌধুরী প্রমূখ।

এ সময় ইউএনও বলেন, উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়নের অগ্রযাত্রায় সকল সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন তিনি।

এছাড়া সাংবাদিকরা উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সেগুলোর বিষয়ে দৃষ্টি দেবেন বলে আশ্বস্ত করে বস্তুনিষ্ঠ ও নিরেপক্ষ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

২০ ঘন্টা ৩৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…