রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় ব্যাটারিচালিত এক রিকশাভ্যান চালক নিহত হয়েছেন। নিহত ভ্যানচালক শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের মহদেবপুর গ্রামের বুদ্ধু আলীর ছেলে আরিফ আলী (৩০)।

গতকাল সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোনামসজিদবন্দর থেকে রিকশাভ্যানে পেঁয়াজ নিয়ে আসার সময় ভ্যানের চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মধ্যভাগে ভ্যানসহ আরিফ পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়। ট্রাকসহ চালক পালিয়ে যায়। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ ঘন্টা ১৭ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…