সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

চাঁপাইনবাবগঞ্জে "প্রতিদিনের চাঁপাই" অনলাইন পত্রিকার শুভ উদ্বোধন


শিবগঞ্জ প্রতিনিধি

"সত্যের সন্ধানে সবসময়" স্লোগানকে সামনে রেখে নতুন বছরে লক্ষ্যজয়ের জন্য যাত্রা শুরু করল অনলাইন পত্রিকা "প্রতিদিনের চাঁপাই"। ১ জানুয়ারি (বুধবার) বিকেলে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত অনলাইন পত্রিকাটির উদ্বোধনী অনুষ্ঠানে কেক কেটে পত্রিকাটির নবযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাবুজ্জামান আল ইমরান। অনলাইন ‘প্রতিদিনের চাঁপাই'–এর সম্পাদক হিসেবে আছেন মোহাঃ শরিফুল ইসলাম শিমুল এবং প্রকাশক মোঃ হারুন অর রশিদ।

পত্রিকাটির ভবিষ্যত সাফল্য কামনা করে বক্তারা বলেন, পত্রিকা হচ্ছে একটি সমাজের প্রতিচ্ছবি। তাই যে কোনো পত্রিকার বৈশিষ্ট্য হবে বস্তুনিষ্ট, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে সংবাদ পরিবেশন করা। যারা সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত তাদের মধ্যে থাকতে হবে ঐক্য। খবরে এমন সব লিখনী ও বিষয়বস্তু উপস্থাপন করতে হবে যা দিয়ে সমাজের অবহেলিত মানুষের কথা উঠে আসবে। অপসাংবাদিকতা রোধ ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনায় 'প্রতিদিনের চাঁপাই' অনলাইন পত্রিকাটি অগ্রণী ভূমিকা পালন করবে।

বক্তব্য শেষে প্রধান অতিথি হিসাবে কেক কেটে পত্রিকাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যমুনা টিভি ও যুগান্তর পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, ৭১ টিভি ও সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি একেএস রোকন, বিজয় টিভির জেলা প্রতিনিধি নাদিম হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুন অর রশিদ, ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম, মানব জমিনের উপজেলা প্রতিনিধি ইমরান আলী, শিবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হারুন অর রশিদ টুকু, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রায়হান আলিসহ জেলা ও উপজেলার বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেনিপেশার মানু

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…