রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে বন্যা-নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ৫৫টি পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আফতাবুজ্জামান আল-ইমরান।

এ সময় তিনি বলেন, বন্যা ও নদী ভাঙনে দূর্লভপুর ও পাঁকা ইউনিয়নে ক্ষতিগ্রস্থদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষে এ উদ্যোগ নেয়া হয়েছে। যাতে তারা ঘর পুর্ননির্মাণ করতে পারে। আশা করি ক্ষতিগ্রস্থ পরিবারগুলো স্বাভাবিক জীবনে ফিরে আসবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজম আলীসহ অন্যরা।

শেষে প্রত্যেক পরিবারকে এক বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ দেয়া হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৮ ঘন্টা ১৮ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…