রবিবার, ৭ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে শান্তি নিবিড় পাঠাগার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার


শিবগঞ্জ প্রতিনিধি

শিবগঞ্জে শান্তি নিবিড় পাঠাগার পরিদর্শন করলেন নবাগত শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো.আজাহার আলি।

গত বৃহস্পতিবার সন্ধ্যার পর শিবগঞ্জ পৌরসভাধীন ইসরাইল মোড়ে শিক্ষার্থী নাহিদ উজ জামানে ব্যক্তিগত উদ্যোগে গড়া শান্তি নিবিড় পাঠাগারের উপস্থিত হয়ে পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন,নাহিদ উজ জামান নিজ উদ্যোগে শান্তি নিবিড় পাঠাগার নির্মান করে জ্ঞান অর্জনের ব্যবস্থা করেছেন,যা শুধু শিবগঞ্জে নয়,চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি নজির সৃষ্টি করেছেন। শুধু তাই নয় তিনি বিভিন্ন ক্লাশের শতাধিক গরীব অসহায়দের মাঝে বিনা মূল্যে বই বিতরণ করে শিক্ষা অর্জনের ব্যবস্থা করে দিয়েছেন যা অবশ্যই সেবা মূলক কাজ। আমি তার পাঠাগারের নিবন্ধন ও সম্প্রসারণ সহ সব ধরনের সহযোগিতা করার চেষ্টা করবো।

এ সময় উপস্থিত ছিলেন শান্তি নিবিড় পাঠাগারের পরিচালনা কমিটির পরিচালক নাহিদ উজ জামান,সভাপতি কালাম আলি,সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম হেলাল,উপদেষ্টা সাংবাদিক ফয়সাল আযম অপু, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ও সাংবাদিক সফিকুল ইসলাম সহ পাঠাগারের পাঠকবৃন্দ।

উল্লেখ্য উপজেলা নির্বাহী অফিসার মো.আজাহার আলিকে ফুলেল তোড়া বরণ করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মাইশা খাতুন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১৭ ঘন্টা ১০ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…