শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে মহানন্দা ব্যাটালিয়নের শীতবস্ত্র বিতরণ


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত এলাকার বাখর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩০০ জন শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে বিজিবি’র ৫৯ মহানন্দা ব্যাটালিয়ন এসব শীতবস্ত্র বিতরণ করে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহানন্দা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস। এসময় কিরণগঞ্জ কোম্পানি কমান্ডার, চৌকা বিওপি কমান্ডার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মহানন্দা ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়, মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার নির্দেশনা অনুযায়ী এসব শীতবস্ত্র বিতরণ করা হলো।

মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন- প্রতি বছর মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সীমান্তবর্তী শীতার্ত দরিদ্র জনসাধারণকে এই ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই শীতেও এই মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…