সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জ পৌরসভায় টিসিবির স্মার্ট কার্ড বিতরণ


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র প্রথম ধাপে ১ হাজার ২১৩ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে।

গতকাল শনিবার সকালে শিবগঞ্জ পৌরসভা চত্বরে এই নিম্নআয়ের মানুষের মাঝে এই স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিবগঞ্জ পৌরসভার প্রশাসক মো. আজাহার আলী।

তিনি জানান, শিবগঞ্জ পৌরসভায় টিসিবির কাডধারীর সংখ্যা ৩ হাজার ৪শ’ ২৯। দ্বিতীয় ধাপে বাকিদের মাঝে স্মার্ট ফ্যামিলি কার্ড দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়রা খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব ও শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেনসহ অন্যরা।

পরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শিবগঞ্জ পৌরসভা এলাকায় পরিচ্ছন্নতা, মশক নিধন, জলাবদ্ধতা নিরসন কার্যক্রম শুরু হয়। এছাড়া শিবগঞ্জ পৌরসভা জামে মসজিদের দ্বিতয় ভবনের ছাদ ঢালাই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…