সোমবার, ৯ই অগ্রহায়ণ ১৪৩৩, ২৩শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ভারতীয় আগ্রাসনবিরোধী সমাবেশ ও সামাজিক জেয়াফত


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় আগ্রাসনবিরোধী সমাবেশ ও সামাজিক জেয়াফত অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের সামনে থেকে লংমার্চ শুরু হয়ে শিবগঞ্জ পাইলিং মোড়ে আমবাগানে সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশের জনগণ সংগঠনের মুখপাত্র আবু মোস্তাফিজ, আমজনতার নেতা মাসুদ জাকারিয়া, শহিদুল হক মিন্টু, তারেক রহমান, কর্ণেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান, হেফাজতের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি আতিকুর রহমান, প্রচার সম্পাদক নাইমুল হাসান ও হেফাজতের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সাংগঠনিক সম্পাদক হাসান মোহাম্মদ ইসহাক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, কাঁটাতারে ঝুলন্ত শুধু ফেলানীর লাশের ছবি নয়, এই ছবি যেন কাঁটাতারে বিদ্ধ বাংলাদেশের সার্বভৌমত্ব। বিগত ১৫ বছরে আওয়ামী লীগের নতজানু পররাষ্ট্রনীতির ফল ফেলানীসহ অসংখ্য ভাইবোন বিএসএফের হাতে হত্যাকান্ডের শিকার হয়েছেন। তাই নতজানু পররাষ্ট্রনীতি ও রাজনীতিকদের ভারত তোষণনীতির বিরুদ্ধে আমাদের এই লংমার্চ তীব্র ধিক্কার।


বক্তারা আরো বলেন, ফারাক্কা বাঁধ দিয়ে ভারত আমাদেরকে পানির ন্যায্য প্রাপ্য থেকেও বঞ্চিত করেছে। এভাবে আর চলতে দেয়া হবে না। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দেশের মানুষ এখন সোচ্চার হয়েছে। আগামী দিনে ভারতীয় যেকোনো আগ্রাসন প্রতিরোধ করা হবে।

এর আগে ‘ভারতীয় আগ্রাসন রুখে দেবে জনগণ’ ও ‘মোদি মোদি মোদি লাল গরু জবাই কর’ শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় রাজপথ। পরে শিবগঞ্জ পাইলিং মোড়ে আমবাগানে গরু ভোজের আয়োজন করা হয়।

এর আগে সকালে লংমার্চের কয়েকটি গাড়ির বহর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে পৌঁছায়। এর আগে রাতে ফেলানীসহ সীমান্তে ভারতীয় বাহিনীর গুলিতে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় ও ফারাক্কার পানির ন্যায্য হিস্যার দাবিতে ঢাকা থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে লংমার্চ শুরু করে বাংলাদেশের জনগণ নামে একটি সংগঠন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…