রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন ইউএনও পত্নী


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ডায়াবেটিক সমিতিতে বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পত্নী মেডিকেল অফিসার ডা. আরাফাত জান্নাত আরবি।

জানা গেছে- প্রতি সপ্তাহে শনিবার ও রোববার শিবগঞ্জ ডায়াবেটিক সমিতিতে গাইনী ও ডায়াবেটিসসহ মেডিসিন সংক্রান্ত রোগের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী পত্নী মেডিকেল অফিসার ডা. আরাফাত জান্নাত আরবি।

এদিকে বিনামূল্যে চিকিৎসাসেবা পাওয়ায় খুশি সাধারণ রোগীরা। তারা জানান, এখানে চিকিৎসাসেবাসহ পরামর্শও মিলেছে। এই পরামর্শগুলো নিলে অনেক টাকা খরচ হতো, বিনামূল্যে সেবা পেয়েছি, এটাই আমাদের জন্য অনেক পাওয়া।

শিবগঞ্জ ডায়াবেটিক সমিতির সদস্য ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস বলেন, এখন থেকে শিবগঞ্জ ডায়াবেটিস সমিতির একটি নতুন দিগন্ত উন্মোচিত হলো। অনেক দূর-দূরান্ত থেকে আসা রোগীরা ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের সেবা ও চিকিৎসা পাবেন। মানবতার জন্য মানুষ এবং আমি মনে করি এটি একটি মহৎ উদ্যোগ।

অন্যদিকে এমন উদ্যোগে তিনি প্রশংসা কুড়িয়েছেন সুধীমহলে। এতো মহৎ উদ্যোগ, অথচ কোন আনুষ্ঠানিকতা নেই কেন?

এ প্রশ্নের জবাবে ডা. আরাফাতে জান্নাত আরবি বলেন, মানবসেবা করতে আসলে তেমন কোন আনুষ্ঠানিকতার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। মানুষজন কতটুকু সেবা পেলেন সেটাই মূল বিষয়। মানবসেবার এ ধারা সবসময় অব্যাহত রাখবেন বলেও জানান তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১২ ঘন্টা ৩৯ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…