শুক্রবার, ২৭শে ভাদ্র ১৪৩৩, ১১ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

রাধাকান্তপুর ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীদের বিদায় ও বরণ


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জে রাধাকান্তপুর ফাজিল মাদ্রাসায় ২০২৫ সালে অনুষ্ঠিতব্য দাখিল, আলিম ও ফাযিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান এবং আলিম প্রথম বর্ষ ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে।

গতকাল সোমবার সকালে রাধাকান্তপুর ফাজিল মাদ্রাসা চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো, ইকতেখারুল ইসলাম।

মাদ্রাসা অধ্যক্ষ মুহাম্মদ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রভাষক নুরতাজ আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাদ্রাসার উপাধ্যক্ষ নূরুল ইসলাম, সহকারী অধ্যাপক সামশুল ইসলাম, সহকারী অধ্যাপক সামিউল ইসলাম, আনারুল ইসলাম, নাজির হোসেন, স্থানীয় ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য একরামুল হক, কাজল আলি, তৌহিদুর রহমান, জাইদুল হক। এছাড়াও দেলোয়ার হোসেন, অভিভাবক আলী আহসান, নজরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে রিফা খাতুন এবং বিদায়ীদের মধ্যে আব্দুল্লাহ বক্তব্য দেন।

অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন