রবিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২১শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে শিবগঞ্জে মামলার আবেদন


শিবগঞ্জ প্রতিনিধি

আল্লাহ ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও কটুক্তির অভিযোগে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবির পাঠ্যবইয়ের সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহার বিরুদ্ধে মামলার আবেদন হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে।

মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ থানায় মামলার আবেদনটি করেন মামুনুর রশীদ নামের এক ব্যবসায়ী।

জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবির পাঠ্যবইয়ের সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সদস্য সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা ইসলাম ধর্মকে হেয়প্রতিপন্ন করে ফেসবুকে একটি পোস্ট দেন। এ নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এই মামলার আবেদন করা হয়।

মামালার বাদি মামুনুর রশীদ জানান, আল্লাহ ও ইসলাম ধর্মকে নিয়ে কটুক্তির কারণে শিবগঞ্জ থানায় একটি মামলার আবেদন করা হয়েছে। তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে এনসিটিবির পাঠ্যবইয়ের সংশোধন ও পরিমার্জন কমিটির অন্যতম সদস্য সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, সম্প্রতি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের সাহাপাড়া-মুন্সিপাড়া গ্রামের যুবক মাসুদ কটুক্তি করার মাত্র চারদিনের মাথায় ওই কটুক্তিকারীকে পুলিশ গ্রেপ্তার করতে পারলে এ ঘটনাও দ্রুত পুলিশ তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে। আর এতেই অনুপ্রাণীত হয়ে তিনি মামলাটি করেছেন।

তাওহীদি জনতার পক্ষে হাফেজ মাওলানা আলী আকবর জানান, ইসলামের নির্দেশ হচ্ছে নবী-রাসুল ও আল্লাহকে নিয়ে কটুক্তিকারীর কতল অনিবার্য। কিন্তু বাংলাদেশের আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল হওয়ায় আমরা আইনের দারস্ত হয়েছি। এ সময় তিনি এ ঘটনায় পাশের কোন দেশ ষড়যন্ত্রে লিপ্ত কিনা সেটাও তদন্ত হওয়া দরকার বলে মন্তব্য করে এ ঘটনার সুবিচার দাবী করেন।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শাকিল হাসান জানান, এজাহার গ্রহণ করা হয়েছে। উর্ধ্বতন কর্মকতাদের সাথে পরামর্শ করে মামলা গ্রহণ করে এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৯ ঘন্টা ৫৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…