শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে জামায়াতে ইসলামীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর আয়োজনে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে ।

শুক্রবার ৭ই মার্চ বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিবগঞ্জ উপজেলা কার্যাল উপজেলা আমীর মাওলানা মো: সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি সেক্রেটারি অধ্যাপক মো: দুরুল হোদা আনসারি এর পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাজশাহী মহানগর জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী । এসময় শিবগঞ্জ উপজেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।

ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ড. মাওলানা কেরামত আলী বলেন, একটি দেশ ও সমাজের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য । তবে সেই ভূমিকা হতে হবে সত্য, ন্যায় ও জনগনের পক্ষে । বিগত সময়ে বিভিন্ন কারনে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের অপসাংবাদীকতা দেশের জনগনের কল্যাণের বিপক্ষে কাজ করেছে বলেও উল্লেখ করেন তিনি । তাই বর্তমানে সকল সাংবাদিকদের সকল প্রকার প্রতিবন্ধকতা ও হীনম্মন্যতা কাটিয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি ।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও দুর্লভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম, শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ও ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা: মাহফুজ রায়হান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের মিডিয়া বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী, শিবগঞ্জ পৌর জামায়াতের আমীর মো: আবু বকর সিদ্দিক, সেক্রেটারি আব্দুর রউফ ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৮ ঘন্টা ২৪ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…