শনিবার, ৬ই আষাঢ় ১৪৩৩, ২০শে জুন ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

ধর্ষকের শাস্তি চেয়ে শিবগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ সভা


শিবগঞ্জ প্রতিনিধি

সারা দেশে সংঘটিত ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের কঠোর শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন সচেতন শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের মূল ফটকের সামনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। এর আগে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ওই স্কুলের সামনে জড়ো হতে শুরু করেন।

এ সময় তারা “তুমি কে আমি কে, আছিয়া, আছিয়া, ‘‘আমার বোনের কান্না আর না আর না’’, একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা গুলি কর, সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’’ স্লোগান দেন।

এতে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী আল-বশরী সোহান, সাইমুন সাদাব, আসিক শাহনাওয়াজ, শাহাদাৎ হোসেন ও শিক্ষার্থী হালিমা খাতুনসহ অন্যরা।

বক্তারা বলেন, যদি আর কোনো ধর্ষণের ঘটনা ঘটে তাহলে প্রশাসন দায় এড়াতে পারবে না। যত দ্রুত সম্ভব ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু আছিয়া না, এতদিন যত ধর্ষণের ঘটনা ঘটছে সব ঘটনার বিচার করতে হবে। আমাদের বোনদের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে।

এ সময় সড়কে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৮ ঘন্টা ২২ মিনিট পূর্বে / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…