শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে প্রেমিক যুগল জনতার হাতে আটক


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রেমিক যুগলকে আটক করেছে জনতা। রোববার ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেররশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, আটক প্রেমিক যুগল শাহবাজপুর ইউনিয়নের তের রশিয়ার-উত্তর মাথা গ্রামের দুই সন্তানের জননী আশরাফুল ইসলামের স্ত্রী সাবিনা বেগম (৩০) ও একই এলাকার দুরুল হোদার ছেলে এক সন্তানের জনক আবু হায়াত (৩৫)।

প্রায় ৬-৭ বছর ধরে পরকীয়ায় লিপ্ত তারা। পরকীয়ার বিষয়টি জানাজানি হলে প্রায় ৬ মাস আগে তাদের হাতেনাতে আটক করে এলাকাবাসী। ওই সময় স্থানীয়রা সমাধান করে তাদের সতর্ক করে দেয়। কিন্তু সাবিনা বেগমের স্বামী ফজরের নামাজ আদায় করতে গেলে সুযোগ বুঝে আবু হায়াত বাড়িতে ঢুকে যায়। নামাজ আদায় করে বাড়িতে এসে স্বামী আশরাফুল ইসলাম তাদের হাতেনাতে আটক করে বেঁধে রাখে।

এদিকে প্রেমিকা সাবিনা বেগম বলেন, আবু হায়াত আমার সাথে জোর করে সস্পর্কে জড়ায়। তার সাথে ১ বছর ধরে সম্পর্ক। প্রেমিক আবু হায়াত বলেন, মেয়ের ডাকে মাঝে মাঝে আসতেন ও মোবাইল ফোনে কথা বলতেন।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…