শনিবার, ৭ই ভাদ্র ১৪৩৩, ২২শে আগস্ট ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে ধর্ষণের শিকার শিশুটির পরিবারের পাশে উপজেলা প্রশাসন


শিবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গণধর্ষণের শিকার ৮ বছরের বাকপ্রতিবন্ধী শিশুটির পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে শিশুটির বাবা-মায়ের হাতে আর্থিক সহায়তার চেক ও উপহার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।

এ সময় শিশুটির শারীরিক খোঁজ খবর নিয়ে বাবা-মায়ের সাথে কথা বলেন তিনি। শিশুটি যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হয় সেটি ব্যবস্থা করা হবে। একই সঙ্গে পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।

শিশুটির বাবা মনিরুল ইসলাম উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার মেয়ে যাতে দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচার পাই, আপনারা সেই ব্যবস্থা করবেন। এটাই আপনাদের কাছে চাওয়া। এ সময় উপস্থিত ছিলেন সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক কাঞ্চন কুমার দাস ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম প্রমূখ।

এর আগে গত ১৪ মার্চ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কাগমারী জামে মসজিদে তারাবি নামাজ পড়তে গিয়ে গণধর্ষণের শিকার হয় ৮ বছরের বাকপ্রতিবন্ধী এক শিশু। পরে বাড়ি এসে মা-বাবাকে বিষয়টি বললে ঘটনা জানাজানি হয়। পরদিন সকালে এলাকাবাসী তাদের আটক করে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে তিনজনকে আসামি করে শিবগঞ্জ থানায় মামলা করেন। শিশুটি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি রয়েছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৬ই জুলাই ২০২৬ রাত ০৯:৫২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

২০শে জুন ২০২৬ দুপুর ০২:২৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

মক্কা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

১৩ই জুন ২০২৬ বিকাল ০৪:৩০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০ই জুন ২০২৬ বিকাল ০৫:২৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জ বল্লমের আঘাতে প্রাণ গেল ১ যুবকের আহত…

১০ই জুন ২০২৬ বিকাল ০৪:৪৯ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

পারিবারিক হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, হাঁসের বাচ্চা বিতরণ ও…

৭ই জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৩ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন…

২৩শে মে ২০২৬ রাত ০৮:১১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

শিশু রামিসা হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে যুব ও শিশু…