বৃহঃস্পতিবার, ২৬শে ভাদ্র ১৪৩৩, ১০ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শিবগঞ্জে পারিবারিক কবর জিয়ারত করলেন সাবেক এমপি শাহজাহান


শিবগঞ্জ প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা কবরস্থানে পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করছেন।

শুক্রবার বেলা ২টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার কদমতলা মহল্লায় কবরস্থানে পরিবারের প্রয়াত সদস্য, বাবা-মা ও ভাইয়ের কবরের পাশে জিয়ারত করেন। এ সময় কোরআন তেলাওয়াত করতে দেখা যায় তাকে।

জিয়ারতের সময় আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আলী আহমেদ বাবু, শিবগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল বাসার ও ছাত্রনেতা হাফিজুর রহমান সুমন প্রমূখ।

এছাড়া বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞার পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে স্থানীয় মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন তিনি।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…

১লা সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৪১ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ইজি ফাস্ট কুরিয়ার সার্ভিসের সদর শাখার উদ্বোধন