রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

শ্রীলঙ্কায় এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপে রেফারি লাইসেন্স অর্জন করলেন চাঁপাইনবাবগঞ্জের আমিরুল শেখ


হুমায়ূন কবীর

সম্প্রতি শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠিত হয়েছে ৯ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ ও ১ম সাউথ এশিয়ান ইউথ কারাতে কাপ(২০২৫)। ৫ ও ৬ জুলাই আয়োজিত এই প্রতিযোগিতাটি সাউথ এশিয়ান কারাতে ফেডারেশন কর্তৃক আয়োজিত হয়।

প্রতিযোগিতার আগে, ২ থেকে ৪ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হয় রেফারি কোর্স ও লাইসেন্সিং পরীক্ষা, যেখানে অংশগ্রহণ করেন এশিয়ার ৯টি দেশের ৭৫ জন রেফারি।

বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ থেকে মোঃ আমিরুল শেখ অনু এই আন্তর্জাতিক মানের পরীক্ষায় অংশ নিয়ে জাজ-বি গ্রেডে উত্তীর্ণ হন। তিনি এবিসি মার্শাল আর্ট একাডেমির ফাউন্ডার ও প্রধান কোচ হিসেবে রেফারি ও জাজ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

তিনি শুধু আন্তর্জাতিক পর্যায়েই নয়, দেশীয় পর্যায়েও নারী আত্মরক্ষা প্রশিক্ষণে অগ্রণী ভূমিকা পালন করছেন। বিশেষ করে নারী ও কিশোরীদের নিরাপত্তা ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যে তার একাডেমি নিয়মিতভাবে উইমেন সেল্ফ-ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম পরিচালনা করছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক মাইকেল হ্যাং, সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের চেয়ারম্যান ভরত শর্মা এবং রেফারি কমিশনার চেয়ারম্যান শাহীন আক্তার।

এই অর্জন বাংলাদেশের কারাতে অঙ্গনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এবং নারী নিরাপত্তা ও ক্ষমতায়নের ক্ষেত্রে অনুকরণীয় উদ্যোগ।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…