রবিবার, ৮ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

নারীদের বিনামূল্যে আত্মরক্ষার কৌশল শেখালো ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক

সংগৃহীত

নিউজ ডেস্ক

বিনামূল্যে নারীদের আত্মরক্ষার কৌশল শেখালো ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক। কর্মশালায় আত্মরক্ষার কৌশল, আত্মরক্ষা সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করা ও নারীদের ব্যায়াম সম্পর্কে ধারণা দেন প্রশিক্ষকরা।

যুব উন্নয়ন কর্মসূচির ‘সেলফ প্রোটেকশন অ্যান্ড রেজিলিয়েন্স নলেজ (স্পার্ক)’ প্রকল্পের অধীনে এ কর্মশালা হয়। রাজধানীর খিলগাঁওয়ে মার্শাল আর্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান সাওদার্ন শাওলিন অ্যাসোসিয়েশন বাংলাদেশের নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা হয়। সাওদার্ন শাওলিন অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ইয়ুথপ্রেনার নেটওয়ার্ক ২০২০ সাল থেকে এ প্রকল্প পরিচালনা করছে।

তবে এবারের কর্মশালাটি আয়োজন করা হয়েছে প্রতিষ্ঠানটির ২০তম বর্ষপূর্তি উপলক্ষে। সাওদার্ন শাওলিন অ্যাসোসিয়েশনের নারী শিক্ষার্থী পূর্ণতা সরকার বলেন, বাংলাদেশে একমাত্র নারীদের জন্য উইংচুন কুংফু এবং ট্র্যাডিশনাল চাইনিজ কুংফুর প্রশিক্ষণ কেন্দ্র হলো সাওদার্ন শাওলিন। এখন পর্যন্ত এখান থেকে কয়েক শতাধিক নারী আত্মরক্ষার কৌশল শিখেছেন। খিলগাঁওয়ে ছেলে ও মেয়েদের জন্য উইং চুন কুংফু ও আফতাবনগরে ছেলেদের জন্য শাওলিন কুংফু ব্যাচের ব্যবস্থা রয়েছে। তিনি আরও বলেন, আত্মরক্ষার কৌশল শেখার বিষয়ে অনেকের মধ্যে বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা আছে। যেমন অনাকাঙ্ক্ষিত ইনজুরি, মেয়েদের হাত-পা শক্ত হয়ে যাওয়া, শরীরের স্থায়ী ক্ষতি হওয়া ইত্যাদি। এছাড়া অনেক নারী মার্শাল আর্ট শেখার ব্যাপারে বিনা কারণে ভয় পেয়ে থাকেন। এ ভয় কাটিয়ে ভ্রান্ত ধারণাগুলো দূর করাই কর্মশালার অন্যতম উদ্দেশ্য।

কর্মশালার প্রশিক্ষণার্থী আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী উম্মে হানী শ্রাবণী বলেন, ইয়ুথপ্রেনার নেটওয়ার্কের এ কর্মশালায় আমি দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করেছি। এখান থেকে যে প্রশিক্ষণ পেয়েছি সেগুলো আমার বাস্তব জীবনে অনেক গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক ভূমিকা রেখেছে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…