রবিবার, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩, ২২শে নভেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

র‌্যাঙ্কিংয়ে বড় লাফ শরিফুলের, এগিয়েছেন মোস্তাফিজও

সংগৃহীত

নিউজ ডেস্ক

নিউজিল্যান্ডের মাটিতে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে সেরা পারফরমার ছিলেন শরিফুল ইসলাম। তিন ম্যাচে ৬ উইকেট শিকার করা বাঁহাতি এই পেসার হন সিরিজসেরাও। দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি এবার আইসিসির র‌্যাঙ্কিংয়েও পেলেন শরিফুল। বুধবার প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির বোলারদের তালিকায় ৩২ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন তিনি। তিন ম্যাচ সিরিজে মাত্র ২টি উইকেট পেলেও র‌্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হয়েছে মোস্তাফিজুর রহমানের।

কাঁটার মাস্টার পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২২ নম্বরে।বাংলাদেশি বোলারদের মধ্যে তিনিই এখন শীর্ষে। আগের সপ্তাহে শীর্ষে ছিলেন সাকিব। তবে নিউজিল্যান্ড সফরে না থাকায় ছয় ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমেছেন সাকিব। শেখ মেহেদী হাসান ২৯, তাসকিন আহমেদ ৩৩, নাসুম আহেমদ ৩৫ আর হাসান মাহমুদ আছেন ৪৩ নম্বরে। ব্যাটিংয়ে দুই ধাপ এগিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি এখন ৩২ নম্বরে। লিটন দাস দুই ধাপ পেছালেও দেশের ব্যাটারদের মধ্যে শীর্ষে (২৩)।

আফিফ হোসেন তিন ধাপ পিছিয়ে ৬৬ এবং সাকিব ৬ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৭০তম অবস্থানে। এদিকে ২০২২ সালের মার্চের পর প্রথমবার টেস্ট ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরেছেন ভারতের বিরাট কোহলি। সেঞ্চুরিয়ন টেস্টে দুই ইনিংসে ৩৮ ও ৭৬ রান করা এই ব্যাটার এখন আছেন ৯ নম্বরে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

১১ই অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:২০ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

৪ঠা অক্টোবর ২০২৬ রাত ০৮:১৪ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

২রা অক্টোবর ২০২৬ রাত ০৯:৩৬ / মানবিক কার্যক্রম

অল্প সময়েই জনকল্যাণমূলক কাজে প্রশংসা কুড়াচ্ছে বাঁশকান্দা মানব…

৩০শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৩০ / ভোলাহাট উপজেলা

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মাসব্যাপী ইলেকট্রিক্যাল ও…

২৯শে সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:২৫ / জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ইমামের পদত্যাগের প্রতিবাদে মানববন্ধন

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩ / জাতীয়

মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুই তরুণের মৃত্যু

২৭শে সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১১ / স্বাস্থ্য

চাঁপাইনবাবগঞ্জে হামের সন্দেহজনক রোগী ১ হাজার ৬৬৫, হাসপাতালে…