রবিবার, ২৯শে ভাদ্র ১৪৩৩, ১৩ই সেপ্টেম্বর ২০২৬
BD NEWS LIVE 99
BD NEWS LIVE 99

এশিয়া জয়ীদের এক লাখ টাকা করে বোনাস দিয়েছে বিসিবি

সংগৃহীত

নিউজ ডেস্ক

তিন বছর আগে বিশ্বকাপ জিতলেও বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আক্ষেপ ছিল এশিয়া কাপের শিরোপা। অবশেষে সেই শিরোপাটাও অর্জন করেছে তার। গত বছরের ১৭ ডিসেম্বর আরব আমিরাতের মাটিতে স্বাগতিকদের হারিয়ে এশিয়া কাপ জয় করে নেয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই এশিয়া কাপ বিজয়ী দলের প্রতিটি ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের অর্থ পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটারদের প্রতিজনকে ১ লাখ টাকা করে এবং সাপোর্ট স্টাফদের দেয়া হয়েছে ৫০ হাজার টাকা করে পুরস্কার।

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে একে একে এসে অর্থ পুরস্কার গ্রহণ করেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ সদস্যরা।অনূর্ধ্ব-১৯ দলের ম্যানেজার সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এশিয়া কাপের দলে থাকা খেলোয়াড়দের নিয়েই আগামী ৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকায় যুবাদের বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ। ১৯ জানুয়ারি মাঠে গড়াবে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ জানুয়ারি, ভারতের বিপক্ষে।

Share:
মন্তব্য সমুহ
মন্তব্য করতে লগইন করুন অথবা নিবন্ধন করুন
আর্কাইভ

Follow Us

এলাকার খবর

ad

ফিচার নিউজ

৩রা সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫৮ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

অল্প পানিতেই তলিয়ে যায় কাঁচা রাস্তা, চরম দুর্ভোগে…

২রা সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪২ / চাঁপাইনবাবগঞ্জ জেলা

চাঁপাইনবাবগঞ্জে চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিতে রিফ্রেশার…